Sunday, July 28, 2013

মোবাইল কন্যা


নাম জানা এক শপিং মলে
মোবাইল ফোনের একটি ছোট্ট স্টলে,
সুন্দরী এক মেয়ে সেথায় ছিল
অল্প দেখাতেই তাকে লাগে ভাল।
চেহারা তার মায়ায় যেমন,
কথা বার্তায় মধুর আপন।
সুখের হাসি, সুরের বলা, বিজলী চোখের চাওয়া,
হৃদয়েতে লাগছে ভাল, প্রেমের পরশ পাওয়া।
মোবাইল ফোনের বিস্তারিত,
পাকলিককে ভালই বুঝিয়ে দিত।
আকাশ ছোঁয়া মোবাইল দামে,
সবাই কি আর কিনতে জানে?
উদ্দেশ্য কি আর শুধু মোবাইল নয়রে,
সবার ভাবনা তাকেই ঘিরে।
ইস্ত্রী ভাজের মিষ্টি কথা,
পড়ছে নাযে কারো চোখের পাতা।
বিশেষ করে পুরুষ গণে,
ভির বাড়াচ্ছে তারই পানে।
আমি কেন ভয়ে আছি -
লজ্জা পাচ্ছি মিছামিছি,
তাইতে দুরে সরে যাচ্ছি,
চোখ দুটো তবুও তার কাছাকাছি।
অবশেষে ফিরে এলাম,
তার চিন্তা মাথায় রেখে দিলাম-
সকাল বেলা ভূলে গেলাম,

নতুন কাউকে খুঁজে পেলাম।

Thursday, March 21, 2013

রোদের কাটা


















এক ঝলকের রোদের আলো,
ঘুচায় যত আঁধার কালো।
ভোরের রোদে শিশির শুকায়,
দিনের শুরু কর্ম দেখায়।

ব্যস্ত ভাবনায় মানুষ ভাসে,
আশার ভেলায় রঙিন তাসে।
রোদটা যখন মাথার উপর,
অল্প বাকী হতে দুপুর।

অম্ল ঘামে ক্লান্ত পথিক,
মাতাল মোহ এদিক-ওদিক।
দুপুর যখন বয়ে এলো,
কর্ম স্বজ্জা থমকে গেল।

ভাল-মন্দ ভূড়ি ভোজন,
অতি তৃপ্তি আপন যোজন।
কুসুম রঙের বিকেল সূরে,
কিশোর খেলে মাঠের ধারে।

কিছু কর্ম হরেক ছুটি,
ইচ্ছে সাজে পরিপাটি।
সন্ধ্যায় রোদ বিদায় পানে,
ফিরার যাত্রা জনে জনে।

গগন যখন আধার হল,
তারার মেলা প্রকাশ পেল।
সন্ধ্যার পর এলো রাত্রি,
আমরা সবাই ঘুমের যাত্রী।

ভোরের চিন্তা মাথায় রাখি,
ঘুমের ঘরে স্বপ্ন দেখি।